সোমবার, ফেব্রুয়ারি ২৫, ২০১৯

ঘাটাইলে সন্ত্রাসী কায়দায় তিন ছাত্রকে পিটিয়ে জখমের অভিযোগে মামলা

কৌশলে ডেকে নিয়ে সন্ত্রাসী কায়দায় নবম শ্রেণীর তিন ছাত্রকে পিটিয়ে মারাত্মক জখম করার অভিযোগে থানায় মামলা করেছে ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পৌরসভার পশ্চিম পাড়া এলাকার ঝলক ইট ভাটায়।

জখম প্রাপ্তরা হচ্ছে- চান্দশী গ্রামের শহিদুল ইসলাম খানের ছেলে নাফিউল হাসান (১৪),ঘাটাইল পৌরসভার পশ্চিম পাড়ার শামছুল হুদা চৌধুরীর ছেলে জামাল (১৫), পশ্চিম পাড়া গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে পিয়াস (১৪)। এদেরকে প্রথমে ঘাটাইল থানা স্বাস্থ্য কমপ্লেক্স পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

মামালার বিবরণে জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারী বিকেলে নাফিউল হাসান ও তার দুই বন্ধুকে পৌরসভা ফতের পাড়া ব্রীজপাড় থেকে ডেকে ঝলক ইটভাটায় নিযে যায়। ভাটার অফিস কক্ষে আটকিয়ে তিন বন্ধুকে বেধরক পিটানো হয়।

এ ঘটনায় নাফিউল হাসানে বাবা শহিদুল ইসলাম খান বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ ও আরো অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে গত ২১ ফেব্রুয়ারী ঘাটাইল থানায় একটি মামলা দায়ের করেন। আসামীরা হচ্ছে- দক্ষিণপাড়া গ্রামের আঃ সালেমের ছেলে মো.আতিক (২৪),সাবেক মেয়র আঃ রশিদ মিয়ার ছেলে মো.রফিক মিয়া, তার ছেলে আদিব হোসেন (১৯) এবং ফুলহারা গ্রামের নজরুল। এ ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ঘাটাইল থানার উপ-পরিদর্শক মো.শাহিন মিয়া বলেন, মামলাটি তদন্তধীন আছে। আমাসী ধরার চেষ্টা অব্যাহত আছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷