শনিবার ভোরে জেলার কালিহাতী উপজেলার বঙ্গবন্ধুসেতু মহাসড়কের হাতিয়ায় এ দূর্ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন, মাইক্রোবাস চালক মোশারফ হোসেন মুসা ও চাপাইনবাবগঞ্জ জেলার সুজনের সভাপতি সৈয়দ শাহজামাল।
এ প্রসঙ্গে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, চাপাইনবাবগঞ্জ থেকে মাইক্রোবাসটি ঢাকার দিকে যাচ্ছিল। শনিবার ভোর ৪টার দিকে মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া নামকস্থানে পৌঁছলে মাইক্রোবাসটিকে পিছন থেকে অপর একটি অজ্ঞাত পরিবহন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সুশাসনের জন্য নাগরিক(সুজন) এর চাপাইনবাবগঞ্জ শাখার সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শাহজামাল ও মাইক্রোবাস চালক নিহত হন।
এ ঘটনায় আহত হয় আরো ৪জন। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷