বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২১, ২০১৯

ঘাটাইলে মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান।

এ সময় বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভুমি মোসা. নুর নাহার বেগম, ঘাটাইল থানা অফিসার ইনচার্জ মো. মাকছুদুল আলম, বিশিষ্ট লেখক ও সাংবাদিক জুলফিকার হায়দার, অধ্যক্ষ শামছুল আলম মনি, ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জুামান খান, সাবেক কমান্ডার মো. তোফাজ্জল হোসেন প্রমুখ।

সে সময় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে একুশে ফেব্রুয়ারী উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷