বাসাইল প্রেসক্লাবের ২০১৯ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা, চ্যানেল আইয়ের টাঙ্গাইল প্রতিনিধি ও টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি মুসলিম উদ্দিন আহমেদের সাথে নিবার্চন পরিচালনা করেন টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি নাছিরউদ্দিন এবং দৈনিক কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি আরণ্য ইমতিয়াজ।
নির্বাচনে সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের বাসাইল প্রতিনিধি আশিকুর রহমান পলাশ ও সম্পাদক পদে দৈনিক নয়াদিগন্তের বাসাইল প্রতিনিধি মাহমুদুল হাসান নির্বাচিত হন।
কমিটির অন্য কর্মকর্তারা হলেন সহ সভাপতি মো. খাইরুল ইসলাম তালহা (বাংলাদেশ সময়), যুগ্ম-সস্পাদক এনায়েত করিম বিজয় (দৈনিক আমাদের সময়), কোষাধ্যক্ষ মাসুদ রানা (এশিয়ান টেলিভিশন), ক্রীড়া সম্পাদক রুবেল মিয়া (সংবাদ প্রতিদিন), সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক শাহানাজ খানম (সাপ্তাহিক পাপিয়া), প্রচার ও দপ্তর সম্পাদক আব্দুল লতিফ (দৈনিক অর্থনীতি প্রতিদিন) এবং কার্য-নির্বাহী সম্মানিত সদস্যরা হলেন আবুল কাশেম মিয়া (দৈনিক এশিয়ান এইজ), এমকে ভুইয়া সোহেল ( দৈনিক মানবজমিন), রাশেদা সুলতানা (দৈনিক দেশকথা), এম শহিদুল ইসলাম (বিজয় টিভি)।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷