বৃহস্পতিবার (১০ জানুয়ারি) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সারা দেশের ন্যায় বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘাটাইল উপজেলা শাখা সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য র্যালি ও কেককাটা অনুষ্ঠানের মাধ্যমে পালন করেছে।
উপজেলা মানধিকার কমিশন আয়োজিত অফিস কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোছাম্মৎ নূর নাহার বেগম, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি এমদাদুল হক খান হুমায়ন, সাধারন সম্পাদক মোঃ খাদেমুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক লিজা আক্তার, দৈনিক যায়যায়দিন ঘাটাইল প্রতিনিধি ও নিউজ পোর্টাল বার্তাবাজার ডটকম এর জেলা প্রতিনিধি উত্তম আর্য্য, মোঃ রুহুল আমীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক ভোরের কাগজ ঘাটাইল প্রতিনিধি রবিউল আলম বাদল, সহকারী অর্থ সম্পাদক এস এম বাবলু প্রমুখ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷