টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভবনদত্ত গণ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মওলানা সিরাজুল ইসলাম মাস্টার বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার (৩১জানোয়ারী) সকাল নয় ঘটিকার সময় তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি তিন ছেলে সহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার বিকালে ঘাটাইলের ভবনদত্ত গণ উচ্চ বিদ্যালয়ের মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কাছড়া সামাজিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুমের জানাজা নামাজে এলাকার বিশিষ্ট ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং কাছড়া গ্রাম সহ আশেপাশের কয়েক গ্রামের সর্বস্তরের জনসাধারণ অংশ নেয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷