শনিবার, জানুয়ারি ২৬, ২০১৯

ঘাটাইলে হামিদপুর ইসলামীয়া ফাজিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হামিদপুর ইসলামীয়া ফাজিল মাদ্রাসার দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার (২৬ জানুয়ারি) মাদ্রাসা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান।

পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে অত্র মাদ্রাসার সুপার জনাব আ স ম ফয়জুল্লাহ সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, গভর্নিং বডির সহ সভাপতি সুলতান মাহমুদ, ৬নং দিঘলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, ৭নং দিগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন, সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব আতাউর রহমান খান বলেন, ‘তোমরা যারা পরীক্ষা দিবে কোন অবস্থাতেই অসদুপায় অবলম্বন করবে না। আমার সাধ্যমতো এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য যা যা করনীয়, তাই করবো ইনশাআল্লাহ।’

এ সময় বিদায়ী সকল পরীক্ষার্থী, শিক্ষক মন্ডলী, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এবার হামিদপুর ইসলামীয়া ফাজিল মাদ্রাসা থেকে দাখিল ও সমমানের পরিক্ষায় অংশ নিচ্ছেন মোট ৫০ জন ছাত্র-ছাত্রী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷