টাঙ্গাইলের ঘাটাইলে বিআরডিবি’র চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন সংগ্রহ করলেন বীর মুক্তিযোদ্ধা, ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বিআরডিবির সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা প্রয়াত আজমল হোসেনের বড় সন্তান মোহাম্মদ রুহুল আমীন।
তিনি বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুরে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম শামসুল হকের নিকট থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
আগামী ১৯ ফেব্রুয়ারী ঘাটাইল ইউসিসিএ লিমিটেডের কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
মোহাম্মদ রুহুল আমীন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারী সাদত কলেজ থেকে বিএ পাস করেন। তিনি উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ঘাটাইল উপজেলা শাখার সভাপতি এবং ঘাটাইল উপজেলা মানবাধিকার কমিশনের যুগ্ম সাধারণ সম্পাদক।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷