শুক্রবার, ডিসেম্বর ২১, ২০১৮

ঘাটাইলে মাদ্রাসা শিক্ষকদের ক্ষোভ

নির্বাচনে ঘাটাইল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনে না রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন মাদ্রাসা শিক্ষকরা। নির্বাচনে ১১৯ কেন্দ্রে ২২ শতাধিক প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।

উপজেলার ৩২টি মাদ্রাসার প্রায় ৫০০ শিক্ষকের মধ্যে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য চিঠি দেওয়া হয়েছে মাত্র ৬৫ জনকে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন ঘাটাইল উপজেলা শাখার সহসভাপতি মো. রায়হান আতিক বলেন, স্কুল-কলেজের শিক্ষকদের চেয়ে আমাদের হেয়প্রতিপন্ন করে দেখা হয়েছে।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও দিলরুবা আহমেদ বলেন, এ বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি। আর সবাইকে তো দায়িত্ব দেওয়া যাবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷