ভোট কেন্দ্র পাহারার নামে বিএনপি উসকানিমূলক বক্তব্য দিয়ে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২২ নভেম্বর) রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে এসথেটিকা ডারমাটোলজিস্টদের আন্তর্জাতিক সেমিনারের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এসময় তিনি বলেন, ঐক্যফ্রন্ট এ ডক্টর কামাল হোসেনের কানা করিও দাম নেই। সবকিছু নিয়ন্ত্রণ হচ্ছে লন্ডন থেকে।
তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের আচরণ এখনো আওয়ামী লীগের কাছে পক্ষপাতমূলক মনে হচ্ছে না। তারেক রহমানের বিষয়টি নির্বাচন কমিশনে আওয়ামী লীগ অভিযোগ করলেও গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আরপিওতে কাভার না করায় এ বিষয়ে ভিন্ন পথে সমাধান খুঁজছে তার দল।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷