বুধবার, অক্টোবর ৩১, ২০১৮

ব্রেকিংনিউজ.কম.বিডির সম্পাদক মাইনুল ইসলামের সহধর্মিনীর মৃত্যুবরণ

ব্রেকিংনিউজ.কম.বিডির প্রকাশক ও সম্পাদক, টাঙ্গাইল জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. মাইনুল ইসলামের সহধর্মিনী সাবিরা সুলতানা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৩১ অক্টোবর) ভোর ৬টা ৩০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। স্বামী ও কলেজপড়ুয়া একমাত্র ছেলেসহ অসংখ্য অাত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি আমান বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্বপালন করছিলেন।
মরহুমার প্রথম নামাজে জানাজা দুপুরে বাদ যোহর রাজধানীর বাসাবোর ছায়াবিথী জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ নেয়া হবে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী গ্রামের নিজ বাসায়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর বাসাবোর বাসায় অসুস্থ বোধ করলে তাকে রাজধানীর কাকরাইলস্থ ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা অবনতি হলে গত শুক্রবার (২৬ অক্টোবর) স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷