টাঙ্গাইলের সখীপুরে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের নামে বিভিন্ন থানায় ডাকাতির একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার শিরির চালা গ্রামের ছাকেত আলীর ছেলে আবু হানিফ, একই উপজেলার মালির চালা গ্রামের ছায়েদ আলীর ছেলে মকবুল হোসেন, ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার লংছিরা দক্ষিণ পাড়া গ্রামের মৃত আব্দুস ছালামের ছেলে আলী আকবর এবং একই জেলার ফুলবাড়িয়া উপজেলার রাঙামাটিয়া গ্রামের মক্কু মিয়ার ছেলে ছালাম কানা ওরফে কালাম।
তাদের নামে সখীপুর থানার এসআই আবদুল জব্বার বাদী হয়ে মামলা দায়ের করে রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে উপস্থাপন করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবদুল জব্বার বলেন, আদালত চার জনের মধ্যে তিনজনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করে একজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
সখীপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম তুহিন আলী জানান, আদালত গ্রেপ্তারকৃত চার ডাকাতের মধ্যে আবু হানিফ, মকবুল হোসেন ও আলী আকবরকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন। সখীপুর থানায় তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷