শুক্রবার, অক্টোবর ১২, ২০১৮

ঘাটাইল কলেজের বাবু লক্ষণ পাল আর নেই

জি.বি.জি সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক বাবু লক্ষণ পাল(৬৫) আর নেই। বুধবার সকাল ৯টায় টাঙ্গাইলের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি দীর্ঘ দিন ধরে জি.বি.জি (ঘাটাইল) বিশ্ববিদ্যালয় কলেজে কৃষি বিভাগে সহকারী অধ্যাপক হিসাবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। প্রায় দুই বছর আগে তিনি অবসরে যান। তিনি দীর্ঘ দিন ধরে তিনি ডায়েবেটিকস ও কিডনী রোগে ভুগছিলেন। মৃত্যুকালে এক স্ত্রী, দুই মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে কলেজের অধ্যক্ষ শামসুল আলম মনি , উপাধ্যক্ষ মোঃ মতিয়ার রহমান , ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ নূরুজ্জামান মিঞা ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।