টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার একটি ওয়ার্ডে উপ-নির্বাচনের ভোট গ্রহণ সুষ্ঠুভাবে চলছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতহীনভাবে এই ভোট গ্রহণ চলবে বলে জানায় নির্বাচন অফিস।
উপজেলার জামুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ উপ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
জানা যায়, ঘাটাইলে জামুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুজ্জামান লেবু মৃত্যুবরণ করায় এই দুটি পদ শূন্য হয়। পরে নির্বাচন কমিশন আজ ৩ অক্টোবর নির্বাচনের দিন ধার্য করে। সকাল থেকে সুষ্ঠ, সুন্দর ও উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন চলছে।
ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে সামসুজ্জামান রিপন (মোরগ), বন্দে আলী মিয়া (তালা), আরশেদ আলী (ফুটবল)ও মো. মামুন (টিউবয়েল) এ চারজন সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷