রেজাউল করিম খান রাজু,ঘাটাইল: টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার কুরমুশী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের টিনের ঘরটি চলতি বর্ষায় ভেঙ্গে যাচ্ছে। বিদ্যালয়ের পিছনে খর¯্রােতা ঝিনাই নদী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, এই বছর বর্ষা মৌসূমে বিদ্যালয়ের পিছনের অংশের ভেঙ্গে বিলিন হচ্ছে নদীতে। ভাঙতে ভাঙতে বিদ্যালয়ের টিনের ঘরের পিছনের অংশ ভাঙ্গন কবলিত নদীর পার।
বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোহসীনা রসনী জানান, বিদ্যালয়ের ভবন রক্ষায় ধারক দেওয়াল নির্মান করা হয়েছিলো, এখন নদীর খরস্রোতে দেওয়াল ভেঙ্গে বিদ্যালয় ঘরটির পিছনের অংশ নদীর গর্ভে চলে গেছে । চলতি বর্ষার পর আর ঘরটি থাকবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। এবারের বর্ষায় ঝূঁকিপূর্ন অবস্থায় রয়েছে বলে দাবী করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা খাতুন জানান, বিদ্যালয়টি স্থানান্তরের জন্য সংশ্লিষ্ঠ উর্ধতন কর্তৃপক্ষকে লিখিত ভাবে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু অতিদ্রুত বিদ্যালয়টি স্থানান্তর করা সম্ভব না হলে ছাত্রছাত্রীদের পাঠদান ব্যহত হতে পারে । ১২৯ শিক্ষার্থীর বিদ্যালয়টি অতিদ্রুত স্থানান্তরের জন্য সংশ্লিষ্ঠ বিভাগের সুদৃষ্টি কামনা করেছেন প্রধান শিক্ষক।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিম আখতার জানান, বিদ্যালয়টি পরিদর্শন করেছি,বিদ্যালয়টি স্থানান্তরের প্রক্রিয়া চলছে।