মো. মাসুম মিয়া, ঘাটাইল : দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কবলে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শাইটশৈলা উচ্চ বিদ্যালয়। সামান্য বৃষ্টি হলেই বিদ্যালয়ের মাঠে জমে হাটু পানি। মাঠের চারপাশের রাস্তা অনেক উঁচু থাকায় এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসমত আলী।
তিনি জানান,আমি প্রায় বিশ বছর ধরে এ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছি । শুরু থেকেই এ সমস্যা দেখে আসতেছি। মাঠে কয়েক দফায় মাটি ফেলা হলেও তা প্রয়োজনের তুলনায় অতি সামান্য। আজ শনিবার (২৮ জুলাই ) কয়েকজন জেলে বিদ্যালয়ের মাঠে জমে থাকা পানিতে মাছ আছে এমনটা ভেবে বেড় জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করেন। তাদের দেখে এলাকার লোকজনও দেশীয় যন্ত্র দিয়ে মাছ ধরার জন্য মাঠে নেমে পরে। ভারী বর্ষনে আশে পাশের ডোবা থেকে ছুটে আসা কিছু মাছ স্থানীয় লোকজন উৎসাহ নিয়ে ধরে নেয়।
স্থায়ী এই জলবদ্ধতা নিরসনের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন বিদ্যালয় কর্তপক্ষ।
