রবিবার বিকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন এলাকার দুই শতাধিক বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
আওয়ামী লীগের আয়োজনে দিঘলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন মিয়ার সভাপতিত্বে নাটশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় যোগদান করা এসব নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে নেতাকর্মীদের স্বাগত জানিয়ে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আলহাজ্ব আতাউর রহমান খানের ছেলে টাঙ্গাইলের সাবেক পৌর মেয়র শহিদুর রহমান খান (মুক্তি)।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. বালা মিয়া, হামিদপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকির হোসেন খান রতন, নজরুল চেয়ারম্যানের সহধর্মিনী লাভলী ইসলাম, দিঘলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন, সাধারন সম্পাদক মো. স্বপন মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসতিয়াক আহমেদ রাজিব, পরিবেশ বিষয়ক সম্পাদক আসিফ সিদ্দিকী, দিঘলকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. লিটন মিয়া প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷