শনিবার, ডিসেম্বর ২২, ২০১৮

ঘাটাইলের মঞ্জুর আলম লাকসামে ৫০হাজার টাকার জন্য স্ত্রী-সন্তান রেখে উধাও

আশা ব্যাংক থেকে স্ত্রীর নামে ৫০হাজার টাকা লোন তুলে রাতে স্ত্রী ও ৩ সন্তাদের ঘুমে রেখে টাকা নিয়ে পালিয়ে গেছে স্বামী মঞ্জুর আলম। ঘুম থেকে উঠে স্বামীকে দেখতে না পেয়ে ১মে ভয় পেয়ে যায় স্ত্রী। অনেক খুজাখুজির পরও তাকে পাওয়া যায়নি। সামন্য ৫০হাজার টাকার জন্য ২৩বছরের সাজানো সংসার ও ৩সন্তানকে রেখে যাওয়া এলাকায় এ নিয়ে ব্যাপক চাঞ্চলল্ল সৃষ্টি হয়েছে। তার বাড়ি ঘাটাইলে হলেও সে বিয়ে করে শশুর বাড়ী লাকসামে থেকে যায়।



স্ত্রী মমতাজ বেগম মনি জানান, গত ১৪ই নভেম্বর লাকসাম নশরতপুর আশা ব্যাংক থেকে আমার স্বামী- মঞ্জুর আলম শিকদার, পিতা- মৃত আবুল হোসেন, মাতা- মৃত হাছনা বানু, গ্রাম- কামান্না, থানা- কালিহাতি, জেলা-টাঙ্গাইল। সে অটো রিক্সা কিনবে বলে ৫০ হাজার টাকা আমার নামে আশা ব্যাংক থেকে লোন করে। লোন করার পর থেকে অটো রিক্সা কিনব কিনব বলে আমাকে সান্তনা দিচ্ছিল। পরে হঠাৎ গত ৯ডিসেম্বর/২০১৮ইং রোববার আমাকে ও আমার ১ছেলে ও ২ মেয়েকে ঘুমে রেখে ওই ৫০হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। মনি আরো জানায় গত ২০০৯ইং সালের পূবে যৌতকের জন্য টাকা চেয়ে আমাকে মার-পিট করে পালিয়ে যায়। তখন তাকে অনেক খোজা খুজি করে টাঙ্গাইলের ঘাটাইল থানায় গেয়ে তার খোজ পাই। সেখানে গিয়ে জানতে পারি সে আমাকে বিয়ের পূর্বেই ৪টি এবং আমাকে নির্যাতন করে যাওয়ার পর আরো একটি বিয়ে করে। সে প্রত্যেক জায়গায় বিয়ে করে এই ভাবে টাকা নিয়ে কিছু দিন পর পালিয়ে যায়। তখন আমি আমার নিজ এলকায় এসে তার নামে নারী-শিশু ও যৌতকের মামলা করি। মামলা পর তার নামে গ্রেপ্তারি পরয়ান জারি করে । কিন্তু সে পালিয়ে থাকায় ৯বছর তাকে গ্রেপ্তা করা সম্ভব হয়নি।

পরে ২০১৭ইং সালে সে নিজের ইচ্ছা এসে আর কখন এরকম আচরন করবেনা ও সে আমাকে এবং সন্তাদেরকে চেড়ে কোথাও যাবেনা বলে প্রতিজ্ঞা করায় আমি তাকে সন্তাদের কথা চিন্তা করে ক্ষমা করে তার সাথে সংসার করতে শুরু করি। আমি একটি কোম্পানিতে চাকুরীর সুবাদে আমি আমার সন্তাদের সাংসারিক খরচ অধিকাংশই আমি বহন করতাম। সে যে এরক সামন্য টাকার জন্য পালিয়ে যাবে আমি কখনো চিন্তা করিনি। আমি এই স্বামী বিচার চাই। তাকে কেউ খোজে পেলে আইনের হাতে বা ০১৮৩৫-৩৩৩৬৬৬ নাম্বারে জানাতে অনুরোধ করছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷