টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের বিএনপি প্রার্থী লুৎফর রহমান খান আজাদ হামলা-মামলা, হয়রানি এবং নির্বাচনী প্রচার-প্রচারণায় সরকার দলীয় লোকজনের বাধা দেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই অভিযোগ করেন।
টাঙ্গাইল-৩ ( ঘাটাইল ) আসনের বিএনপি প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, তার নির্বাচনী এলাকায় সরকারদলীয় কয়েক হাজার বহিরাগতরা অবস্থান নিয়েছে। তারা গ্রামে গ্রামে অবস্থান নিয়ে বিএনপির সমর্থক ও সাধারণ ভোটারদের ভয়ভীতি ও হুমকি দিচ্ছে।
লিখিত বক্তব্যে তিনি বলেন, এ আসনে আওয়ামী লীগের প্রার্থী আতাউর রহমান খানের ছেলে ও টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামি সহিদুর রহমান খান মুক্তিসহ অন্যান্য ফেরারি আসামিরা নির্বাচনী এলাকায় অবস্থান নিয়ে প্রকাশ্যে বিএনপি নেতাকর্মীদের মারধর ও সাধারণ ভোটারদের হুমকি প্রদর্শন করছেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সমর্থকরা নিজেদের অফিস নিজেরাই ভাংচুর করে বিএনপি নেতাকর্মীদের উপর দোষ চাপাচ্ছে ও তাদের নামে মিথ্যা মামলা দিয়ে আটক করছে।
তিনি আরও বলেন, গত কয়েকদিনে তার নির্বাচনী এলাকায় একাাধিক গায়েবি মামলায় বিএনপির অন্তত চারশ’ নেতাকর্মীকে আসামি করেছে। তারা ঘরে থাকতে পারছে না। দিনের বেলায় সন্ত্রাসীদের হামলা আর রাতের বেলায় পুলিশ ঘরে ঘরে তল্লাশি৬ চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷