বুধবার, ডিসেম্বর ১৯, ২০১৮

ঘাটাইলে মুক্তিযোদ্ধাদের সাথে নৌকা প্রার্থীর মতবিনিময়

উত্তম আর্য্য, ঘাটাইল: বুধবার দুপুরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সকল মুক্তিযোদ্ধাদের সাথে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে গতিশীল করার জন্য নৌকা মনোনীত প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ঘাটাইল মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড আয়োজিত সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলিগ মনোনীত নৌকার প্রার্থী আতাউর রহমান খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু,সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক বীর প্রতীক,সাবেক পৌর মেয়র মোঃ হাসান আলী, জেলা সহকারী কমান্ডার সোলায়মান, মোহাব্বত হোসেন খান, আব্দুস সাত্তার ভূইয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হবিবর রহমান খান, জিবিজি সরকারী কলেজের অধ্যক্ষ শামসুল আলম মনি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম খান হেষ্টিং, মাসুদুর রহমান আজাদ,মোঃ মোতালেব হোসেন প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷