শনিবার (১৫ ডিসেম্বর) বিকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ১৪টি ইউনিয়নের যুবলীগের নেতা কর্মীদের নিয়ে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবলীগ আয়োজিত ঘাটাইল এসই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা যুবলীগের সভাপতি সুলতান মাহমুদ সুজন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আতাউর রহমান খান।
এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পৌর মেয়র শহিদুজ্জামান খান, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু, সাবেক পৌর মেয়র মোঃ হাসান আলী, শহিদ হাসান খান টুটুল, সরোয়ার আলম রুবেল, সুপ্রীম কোর্টের ডেপুটি অ্যাটর্নী জেনারেল মোঃ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাসুদুর রহমান আজাদ, টাঙ্গাইল জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চল, সাধারন সম্পাদক মোঃ ফারুখ হোসেন মানিক, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মোঃ শাহ্ আলম, সদস্য এসএম বাবলু প্রমুখ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷