মাসুম মিয়া, ঘাটাইল: বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম বলেছেন, ‘এই ঘাটাইলে মুক্তিযুদ্ধের সময় আমার গায়ে গুলি লেগে রক্ত ঝড়েছিল, এইবার আমরা ঘাটাইলের আসন উদ্ধার করে জয় উল্ল্যাস করবো এবং ঘাটাইলের মানুষকে এ আসন উপহার দিব।’
রোববার (২ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কলেজ মোড় চত্ত্বরে এক পথসভায় এসব কথা বলেন জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দীয় নেতা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম।
সে সময় তিনি টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী আব্দুর রশিদ মিয়াকে ধানের শীষ প্রতীক দিয়ে নির্বাচন করিয়ে এ আসন ঘাটাইলবাসীকে উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, নির্বাচনী প্রচারণা যখন শুরু হবে আমি অবশ্যই আসবো জনসভা করতে।
এ সময় তার সাথে ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর খোকা, আওয়ামী লীগ থেকে সদ্য কৃষক শ্রমিক জনতা লীগে যোগদান করা টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ঐক্যফ্রন্টের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ঐক্য ফ্রন্টের মনোনয়ন প্রত্যাশী আব্দুর রশিদ মিয়া প্রমুখ।
পথসভা শেষে বঙ্গবীর কাদের সিদ্দিকী উপজেলার ধলাপাড়া ও সাগরদিঘী হয়ে সখীপুরে তার নির্বাচনী এলাকায় যান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷