ঘাটাইলে বর্তমান সরকারের ১০ বছরের উন্নয়ন কর্মকান্ড সম্বলিত লিফলেট বিতরন করেছে উপজেলা আওয়ামীলীগ।
আজ বুধবার বিকালে ঘাটাইল পৌরসভার মেইনরোড, বাজার রোডসহ বিভিন্ন স্থানে নৌকায় ভোট দিন শিরোনামে এই লিফলেট বিতরন করা হয়।
লিফলেট বিতরনের নেতৃত্ব দেন জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল জজ কোর্টের পিপি এডভোকেট এস আকবর খান।
এ সময় উপস্থিত ছিলেন, ঘাটাইল পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলগের যুগ্ম আহবায়ক শহিদুজ্জামান খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান আজাদ ও মজিবুর রহমান সহ যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
লিফলেট বিতরনের পাশাপাশি সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট চান তারা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷