উত্তম আর্য্য, ঘাটাইল (টাঙ্গাইল) : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল(৩) ঘাটাইল আসনে বর্তমান এমপি আমানুর রহমান খান রানার পিতা আতাউর রহমান খান কে বরন করে নিতে মানুষের ঢল নেমে আসে হাজার হাজার উৎসুক জনতা রাস্তার দুই ধারে দাড়িয়ে থাকে।
ঘাটাইল থেকে হামিদপুর পর্যন্ত নেতাকর্মীদের বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা ছিল চোখে পড়ার মত ।সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা কর্মী জড়ো হয় জিবিজি কলেজ মাঠে এমনকি তিল ধারনের স্থান ছিল না কলেজ মোড় বিজয় একাত্তর চত্বরে। গতকাল বুধবার দুপুরে তিনি নির্বাচনী এলাকা ঘাটাইল এসে পৌছালে হাজার হাজার নেতা কর্মী ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করে নেন জন¯্রােত থামাতে আইন শৃংখলা বাহিনীর হিমশীম খেতে হয়। তিনি মনোনয়ন পাওয়ার পর থেকে নেতা কর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
এ সময় তাদের প্রার্থীকে একনজর দেখার জন্য ময়মনশিংহ টাঙ্গাইল মহাসড়কের দুপাশে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার নেতা কর্মী দাড়িয়ে থাকে বাংলদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থীকে দেখার জন্য। যে হবেন সারে চার লক্ষ জনতার অভিভাবক যে আগামী দিনের ঘাটাইল কে বর্তমান সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ডিজিটাল ঘাটাইল হিসেবে রুপান্তর করার জন্য।
এ বিষয়ে ঘাটাইল থেকে আরেকজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি প্রফেসর ডঃ অধীর চন্দ্র সরকার বলেন আমি নৌকার টিকেট পাইনি তাতে আমার কোন দুঃখ নেই নেত্রী যাকে নৌকার জন্য নির্বাচিত করেছেনে আমি তার জন্য সর্বদাই কাজ করে যাবো।
এময় তার ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলগের সহ-সভাপতি আলমগীর খান মেনু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শহিদুল ইসলাম হেষ্টিংও মোতালেব হোসেন, আওয়ামীলীগ নেতা তানভীর রহমান,উপজেলা যুব লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর শেখ মোঃ কবীর আহমেদ, যুবলীগ নেতা এস এম বাবলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুলাহ আল মামুন, সাধারন সম্পাদক বিদ্যুৎ সরকার, প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷