আজ বুধবার ১২ রবিউল আউয়াল বা ঈদে মিলাদুন্নবী (সা.)। ইতিহাসের বিভিন্ন তথ্যমতে, প্রায় দেড় হাজার বছর আগে আজকের এই দিনে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)। কিন্তু তিনি আবার এই ১২ রবিউল আউয়ালেই আল্লাহর সান্নিধ্যে চলে যান।
এ উপলক্ষে আজ সরকারি ছুটি। রাজধানী ঢাকাসহ সারাদেশে জাতীয়ভাবে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালিত হবে।
অজ্ঞতা, মুর্খতা ও ‘আইয়ামে জাহেলিয়াত’-এর অন্ধকার দূর করতে এসেছিলেন পৃথিবীর এ শ্রেষ্ঠ মহামানব। তিনি বিশ্বে শান্তির ধর্ম ইসলাম প্রচার করেছেন।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন।
এসব বাণীতে তারা দেশবাসীসহ মুসলিম উম্মাহর সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান। একই সঙ্গে তারা মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানব কল্যাণে ব্রতী হওয়ার আহ্বান জানান।
ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷