খান ফজলুর রহমান, ঘাটাইল: ঘাটাইলে এক মাসেও খোঁজ মেলেনি অটোবাইক চালক শাকিল খানের। গত ১০ অক্টোবর দুপুরের দিকে অটোবাইক নিয়ে সে বাড়ি থেকে বের হয়ে যায়।
তারপর থেকেই তার কোনো হদিস পাওয়া যায়নি। সে সংগ্রামপুর ইউনিয়নের কামারচালা গ্রামের রহিজ খানের ছেলে। ছেলেকে না পেয়ে তার বাবা-মা পাগল প্রায়।
অটোবাইক চালকের বাবা রহিজ খান তার ছেলেকে পাওয়ার আশায় ঘাটাইলসহ আশপাশের থানাগুলোতে মাইকিং করেও কোনো খোঁজ মেলাতে পারছেন না। অভাবের সংসারে টাকা রোজগারের আশায় তার বাবা কিশোর পুত্রের হাতে তুলে দিয়েছিলেন অটোবাইক।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷