বিয়ের দিন-তারিখ ঠিক হওয়ার পর সুহানের বাবা জানতে পারেন, মেয়ে নাচ করে। এমন মেয়েকে তিনি বাড়ির বউ করবেন না। সুহান ঠিক করে, নিজেরা বিয়ে করে ফেলবে। অনু রাজি হয় না। পরিবারের অমতে গিয়ে অনু বিয়ে করবে না। সুহান তার মাকে বলে, অনুকে ছাড়া সে কাউকে কোনো দিন বিয়ে করবে না। সে বাড়ি ছেড়ে চলে যাবে।
ছেলের জেদের কারণে বাবা একটা শর্ত দেন। অনুকে নাচ ছাড়তে হবে। বিয়ের পর আর কখনো অনু নাচতে পারবে না। অনু সুহানকে ভালোবাসে। কিন্তু নাচ ছেড়ে দেওয়ার কথা অনু মানতে পারে না। নাচ অনুর সাধনা। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প।
সাদিয়া জাহান প্রভা ও ইরফান সাজ্জাদ অভিনীত নতুন নাটক ‘বিয়ে এবং একটি শর্ত’। মাসুম শাহরিয়ারের রচনায় এটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। নাটকটি আগামীকাল শনিবার রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে। নাটকটিতে সুহান চরিত্রে ইরফান সাজ্জাদ ও অনু চরিত্রে প্রভা অভিনয় করেছেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷