সোমবার, নভেম্বর ১২, ২০১৮

ঘাটাইলে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে শিক্ষকদের আনন্দ র‌্যালী

আব্দুল লতিফ, ঘাটাইল : গত ৮ সেপ্টেম্বর গণভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের ৫ লক্ষাধিক বেসরকারি শিক্ষকদের বহুদিনের আকাক্ষিত ও প্রত্যাশিত ৫% ইনক্রিমেন্ট ও ২০% বৈশাখী ভাতা প্রদানের ঘোষণা করায় আজ সোমবার (১২ নভেম্বর) দুপুুর তিনটায় ঘাটাইল উপজেলার সকল বেসরকারী মাধ্যমিক শিক্ষক-কর্মচারীবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক আনন্দ র‌্যালী করেছে।

র‌্যালীটি ঘাটাইল প্রাথমিক শিক্ষক সমিতির সামনে থেকে শুরু হয়ে ঘাটাইলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম লেবু।

আনন্দ র‌্যালীতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি (বাশিস) ঘাটাইল উপজেলা শাখার সহ- সভাপতি মো. হাসান আলী, মো. বাবর চৌধুরী, মো. আব্দুল হালিম মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. বিপ্লব সরকার, শিক্ষা ও গবেষনা বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক মোসা: হেলেনা আক্তার, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. লুৎফর রহমান তাং, মো. ইয়াসিন ইসলাম, পাকুটিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জীবুন নেছা, মমরেজ গলগন্ডা পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হানিফ খান, সন্ধানপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আ. বাছেদ আকন্দসহ উপজেলার সকল সহকারি শিক্ষকবৃন্দ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷