ঘাটাইল ডটকম ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে অংশ নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) এর যুগ্ন মহাসচিব, বার বার নির্বাচিত প্রকৌশলী নেতা ঘাটাইলের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মুহাম্মদ আবু হোসেন হিটলু।
আজ মঙ্গলবার (১৩ নভেম্বর) দুপুরে ঢাকার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এসময় সঙ্গে ছিলেন তার নির্বাচনী এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী।
সেসময় গণমাধ্যমকে মুহাম্মদ আবু হোসেন হিটলু বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের জন্য আন্দোলনের অংশ হিসেবে বিএনপি নির্বাচন যাচ্ছে।
আমি দলীয় মনোনয়ন সংগ্রহ করলাম। আশা করি দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবেচনা করবেন।’
ইঞ্জিনিয়ার মুহাম্মদ আবু হোসেন হিটলু উপজেলার জামুরিয়া ইউনিয়নের কোনাবাড়ী গ্রামের মরহুম ময়েন উদ্দিন এবং মরহুমা ফুলজান বেগম দম্পতির সন্তান। ইঞ্জিনিয়ার হিটলু ১৯৯৩ সালে স্টার মার্কস সহ প্রথম বিভাগে এসএসসি, ১৯৯৫ সালে স্টার মার্কস সহ প্রথম বিভাগে এইচএসসি পাস করেন। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজ অব টেক্সটাইল ইঙ্গিনিয়ারিং এন্ড টেকনোলজি (বর্তমানে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়) হতে প্রথম শ্রেণীতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করেন। ২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি (পিজিডিআইটি) ডিগ্রী অর্জন করেন। এ ছাড়াও তিনি বহুবিধ রাজনৈতিক ও সামাজিক গুরুত্বপূর্ণ সংগঠনে নানান পদ, পদবী ও সদস্য বহন করে নিষ্ঠার সাথে জনসেবামূলক কর্মকাণ্ডে নিরলস দায়িত্ব পালন করে চলছেন।
আজ মঙ্গলবার (১৩ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি চলছে। মনোনয়ন বিক্রির প্রথম দিন সোমবার (১২ নভেম্বর) প্রার্থীদের মধ্যে ১ হাজার ৩২৬টি মনোনয়ন ফরম বিক্রি শেষ করেছে বিএনপি।
আগামী ১৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে রাত ৮টায় পর্যন্ত চলবে ফরম বিক্রি ও জমা।
দলীয় এই মনোনয়ন ফরম নিতে দেশের সব প্রান্ত থেকে নেতাকর্মীরা আসছেন ঢাকায়। মনোনয়ন প্রত্যাশীরা বিশাল বিশাল মিছিল নিয়ে আসছেন নয়াপল্টনে। নেতাকর্মীদের মিছিলে পর মিছিলে দেখলে মনে হতে পারে রাজধানীর সব পথ যেন মিলেছে নয়াপল্টনে। সে এক অবিস্মরণীয় উৎসব।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷