উত্তম আর্য্য, ঘাটাইল: হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শেষের দিকে সকল ধরনের প্রস্তুতি। এবার টাঙ্গাইলের ঘাটাইলে ৭৬ টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গা পূজা। এর মধ্যে ১০টি পূজা মণ্ডপ ঝুঁকিপূর্ণ বিধায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা বলে জানা গেছে।
জানা যায়, আগামী ১৫ অক্টোবর ষষ্ঠী, ১৬ অক্টোবর সপ্তমী, ১৭ অক্টোবর মহাঅষ্টমী, ১৮ অক্টোবর মহানবমী পরবর্তীতে ১৯ অক্টোবর বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে এবারের দুর্গাপূজা। এ উপলক্ষে শুরু প্রতিমার সাজসজ্জার শেষ মুহূর্তের কাজে ব্যাস্ত মৃত্তিকা শিল্পীরা। সাজানো গোছানো হচ্ছে সবগুলো পুজামন্ডপ। এবার ঘাটাইল উপজেলা পৌর এলাকায় ও বিভিন্ন ইউনিয়নে ৭৬ পুজামন্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এতে ঝুকিপুর্ন হিসেবে ১০টি পুজামন্ডপে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। ঝুকিপুর্ন পুজামন্ডপগুলো হলো পৌর এলাকার শান্তিনগর হরিমন্দির, সাগরদীঘি, মনতলা, বাঘারা, আঠারদানা, পঞ্চগ্রাম, সৎসঙ্গ আশ্রম, রসুলপুর ইউনিয়নের দিলদারপুর। এসব পূজামণ্ডপে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।
এ বিষয়ে ঘাটাইল উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক অধ্যাপক অধির চন্দ্র সাহা জানান, আমরা এরই মধ্যে পুজার সমস্ত কার্যক্রম শেষের দিকে নিয়ে এসেছি। যে ১০টি পুজামন্ডপ ঝুকিপুর্ন আমরা সে তথ্য টাঙ্গাইল পুলিশ সুপারকে অবহিত করেছি।
আসন্ন শারদীয় দুর্গোৎসব যাতে সবাই ভালোভাবে পালন করতে পারে সে লক্ষ্যে নিরাপত্তার বিষয় নিয়ে ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাকছুদুল আলম জানান, নিরাপত্তার বিষয়ে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি, আর যে সমস্ত পুজামন্ডপগুলো ঝুকিপুর্ন সেখানে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তার ব্যাবস্থা।
এদিকে ঘাটাইলে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে গতকাল বুধবার (১০ অক্টোবর) ঘাটাইল উপজেলা প্রশাসনের হল রুমে (৪র্থ তলায়) এক প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপত্বিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহম্মেদ। সে সময় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আরিফ হোসেন, ঘাটাইল থানার ওসি (তদন্ত) এনামুল হক, সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, দিগড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন, পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক অধীর চন্দ্র সাহা, আনছার ভিডিপির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম, মধুপুর ফায়ার সিভিলের ষ্টেশন অফিসার দোলোয়ার হোসেন প্রমুখ।
