শনিবার, অক্টোবর ২৭, ২০১৮

ঘাটাইলে উপজেলা ছাত্রদলের কমিটি গঠন


টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের গাড়োবাজার এলাকায় প্রত্যক্ষ ভোটে নির্বাচনের মাধ্যমে জয়ীদের নিয়ে এই কমিটি গঠন করা হয়। নির্বাচনে মোঃ হাসানুজ্জামান তরুন সভাপতি ও মোঃ আফজাল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মোঃ লুৎফর রহমান খান আজাদ।
উপজেলা ছাত্রদলের আহবায়ক খুররম মাসুদ সিদ্দিকীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক রবিউল আওয়াল মনির পরিচালনায় উপজেলার ১৪টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক এ সময় তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
মোঃ খুররম মাসুদ সিদ্দিকী  জানান, উপজেলার ১৪টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সরাসরি ভোটে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঘাটাইল উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছেন। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য জেলায় প্রেরণ করা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷