উত্তম আর্য্য, নিজস্ব প্রতিবেদক: ‘নিজের নিরাপত্তা সর্বাগ্রে, নিরাপদ সড়ক নিশ্চিত করণ আমাদের দায়িত্ব’- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সোমবার (২২ অক্টোবর) সকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
ঘাটাইল সরকারী গণ পাইলট উচ্চ বিদ্যালয় আয়োজিত, উপজেলা মুল ফটকের সামনে জাতীয় নিরাপদ সড়ক দিবসে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম শামসুল হক, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হাবিবুর রহমান প্রমুখ।
এ সময় বিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷