বৃহস্পতিবার, অক্টোবর ১৮, ২০১৮

শিল্পীরা হঠাৎ চলে যায় অভিমান বুকে বেঁধে

‘শিল্পীদের ভালো থাকার কথা নয়, যদি মন বিষণ্ণ হয়। সত্যিই ভালো থাকার কথা নয়, যদি সারাক্ষণ হৃদয়জুড়ে রক্তক্ষরণ হয়! ভালো থাকার কথা নয়, যদি শিল্পী হতে চাওয়াটা কষ্টের হয়! ভালো থাকার কথা নয়, শিল্পী হয়ে বেঁচে থাকাটা যদি সম্মানের না হয়।


আসলেই পৃথিবীতে শিল্পীরা ঝাঁকে ঝাঁকে জন্মায় না! বারবার আসে না। যারাই আসে, মানুষকে ভালোবাসে, নিজেকে উজাড় করে। সবশেষে যে’কটা দিন বেঁচে থাকার বেঁচে থেকে, হঠাৎ করে চলে যায় অভিমান বুকে বেঁধে। শিল্পী কোনো মিল ফ্যাক্টরিতে বানানো যায় না।’

কথাগুলো বলেছেন কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। না, কথাগুলো তিনি আজ কিংবা গতকাল বলেননি। বলেছিলেন গত বছরের আগস্টে। ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে অভিমানের সুরে কথাগুলো বলেছিলেন তিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷