মাসুম মিয়া, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইলে এক মাদরাসার ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গোলাম হোসেন (৪০) নামে এক শিক্ষককে মারধর ও তার ব্যবহৃত মোটরসাইকেল পুড়িয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
গতকাল সোমবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভোজদত্ত গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শিক্ষক বীরবাসিন্দা ভোজদত্ত দাখিল মাদরাসার বিএসসি শিক্ষক।
পুলিশ ও ছাত্রীর বাবার লিখিত অভিযোগ থেকে জানা যায়, উপজেলার বীরবাসিন্দা ভোজদত্ত দাখিল মাদরাসার বিএসসি শিক্ষক গোলাম হোসেন। তার বাড়ি উপজেলার দেলুটিয়া গ্রামে। গত ১৫ সেপ্টেম্বর সপ্তম শ্রেনির (তাহমিনা) নামক এক ছাত্রী তার কাছে প্রাইভেট পড়তে গেলে ছাত্রীটি শ্লীলতাহানির শিকার হন। এ ঘটনা ছাত্রীটি তার বাবা-মাকে জানালে বাবা হাছান আলী এ ব্যাপারে মাদরাসা পরিচালনা কমিটির কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে গত ১৬ সেপ্টেম্বর মাদরাসা পরিচালনা পরিষদ অভিযুক্ত শিক্ষককে পাঠদান থেকে বিরত রেখে কারণ দর্শানোর নোটিশ দেয়। এই অবস্থায় গত সোমবার সকালে অভিযুক্ত শিক্ষক মোটরসাইকেল যোগে মাদরাসায় যান। তিনি মাদরাসা এলাকায় অবস্থান করছেন এই খবর পেয়ে গ্রামবাসী, অভিভাবক ও শিক্ষার্থীরা বিক্ষুদ্ধ হয়ে তার উপর হামলা চালায়। এক পর্যায়ে মারধর করে আটকে রাখে এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়।
পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষক গোলাম হোসেনকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
মাদরাসা পরিচলানা কমিটির সভাপতি আঃ খালেক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাকে মাদরাসায় আসতে বারণ করার পরও তিনি মাদরাসায় আসায় বিক্ষুদ্ধ লোকজন এ ঘটনা ঘটিয়েছে।
এ ব্যাপারে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুল আলম জানান, নির্যাতিত ছাত্রীটির বাবা থানায় অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত শিক্ষক ঘাটাইল থানার পুলিশ হেফাজতে আছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷