টাঙ্গাইলের ঘাটাইলে প্রয়াত আওয়ামী লীগ নেতা কায়ছার রহমান খান (কহিনূর) স্মরণে এক শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১ নং দেউলাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আজ শুক্রবার (১৪ সেপ্টেম্বর) পাকুটিয়া বাসস্ট্যান্ড চত্বরে এই শোকসভার আয়োজন করা হয়।
শোক সভায় সভাপতিত্ব করেন ১ নং দেউলাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ বাহারুল ইসলাম খোকন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবু ইউসুফ আবদুল্লাহ তুহিন। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এস. আকবর খান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু, পৌর মেয়র শহিদুজ্জামান খান শহীদ, সাবেক মেয়র হাসান আলী, ডেপুটি এটর্নি জেনারেল শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক আব্দুর রহিম মিয়া, মোঃ মাসুদুর রহমান আজাদ, প্রয়াত এমপি মতিয়ার রহমানের ছেলে তানভীর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু মোন্নাফ ছানা, যুবলীগের আহ্বায়ক সরোয়ার আলম রুবেল, জিবিজি সরকারি কলেজের ভিপি আবু সাইদ রুবেল প্রমুখ।
শোকসভায় পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মোঃ আমীর হামজা। এ সময় মরহুমের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বক্তারা প্রয়াত কায়ছার রহমান খান কহিনূর এর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে সৃতিচারণ মূলক বক্তব্য রাখেন।
সে সময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য : ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কায়সার রহমান কোহিনূর খান ২৮ আগস্ট (মঙ্গলবার) পাকুটিয়াস্থ এলাকার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। বুধবার পাকুটিয়া কলেজ মাঠ প্রাঙ্গনে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷