ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের এইচএসসি পরীক্ষার্থী মোঃ আঃ রহিম সড়ক দূর্ঘটনায় নিহত ঘটনায় তার পরিবারকে তিন লক্ষ টাকার চেক প্রদান করা হয়।
স্কুল কর্তৃপক্ষ জানান , ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী মোঃ আঃ রহিম (১৮) গত ২০ মে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে দেউলাবাড়ি নামক স্থানে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারায়। তার এই অকাল মৃত্যুতে সেনা সদর পরিচালিত “ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ কেন্দ্রীয় সমন্বয় পরিষদ” কর্তৃক প্রেরিত পরিবার নিরাপত্তা প্রকল্পের তিন লক্ষ টাকার চেক মোঃ আঃ রহিমের পিতা মোঃ শাহজাহান আলী ও মাতা রেনু বেগমের নিকট হস্তান্তর করেন শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের ৩০৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ও অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি এনডিইউ,পিএসসি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়ছার হোসেন ।
এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ লে.কর্ণেল খন্দকার মোস্তাফিজুর রহমান, পিএসসি, বীর। উল্লেখ্য, নিহত মোঃ আঃ রহিম ছিল মধুপুর উপজেলার হলুদিয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে।