পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের ঘাটাইল ডট কম’র সকল পাঠক-পাঠিকা, বিজ্ঞাপন দাতা ও সকল কর্মকর্তা কর্মচারীকে পবিত্র ঈদের শুভেচ্ছা ‘ঈদ মোবারক’৷
পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি৷ বছরের প্রতিটি দিন ঈদের দিনের ন্যায় আনন্দময় হোক। এই শুভ প্রত্যয় আবারও ঈদ মোবারক৷
আজ এক শুভেচ্ছা বার্তায় আমাদের ঘাটাইল ডট কম’র সম্পাদক ও সিইও এস আকবর খান বলেছেন, মঙ্গলবার থেকেই শুরু হয়েছে তিন দিনের সরকারি ছুটি। ঈদ ঘিরে সংবাদপত্রগুলো বিশেষ সংখ্যা প্রকাশ করেছে, অনলাইন নিউজপোর্টালগুলোও এনেছে ভিন্ন আয়োজন, টেলিভিশন চ্যানেল ও বেতারে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। ঈদুল আজহা সমগ্র বিশ্বে মুসলমানদের ত্যাগ, আত্মসমর্পণ ও আত্মোপলব্ধির শিক্ষা দেয়। পবিত্র এই দিনে আমাদের ঘাটাইল ডট কম’র পক্ষ হতে লেখক, পাঠক, সাংবাদিক, বিজ্ঞাপন দাতা, কলাকৌশলিসহ সমাজের সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভেচ্ছা বার্তায় আগমী দিনগুলোতে পাঠক-পাঠিকাসহ সবাই আমাদের ঘাটাইল ডট কম’র সঙ্গে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
