আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্বববিদ্যালয়ের সাবেক ভিসি ও পেশাজীবি সমন্বয় পরিষদের মহাসচিব ড: কামরুল হাসান খান সকল শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেছেন।
তিনি সমর্থকদের নিয়ে বৃহস্পতিবার (২৩ আগস্ট) দিনব্যাপী ঘাটাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং নৌকার পক্ষে গণসংযোগ করেন। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক গোলজারুল ইসলাম, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক এস এম সোয়েব রানা, মমরেজ গলগন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হানিফ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মজনু খান, দেওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাহাদুর আলম খান, জামুরিয়া ইউপি মেম্বার খাদেমুল ইসলাম খান, জিবিজি কলেজের সাবেক এজিএস মিজানুর রহমান মজনু, সাবেক যুবলীগের প্রচার সম্পাদক শাহ আলম প্রমুখ।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদক সহ বিভিন্ন নেতা-কর্মীরা গণসংযোগের সময় তার সাথে মিলিত হন।
