শনিবার, আগস্ট ১৮, ২০১৮

ঘাটাইল পৌরসভার ভিজিএফ এর চাল বিতরণ

আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে টাঙ্গাইলে ঘাটাইল পৌরসভার উদ্যোগে দুঃস্থ্য, অসহায় ও হতদরিদ্র ৪ হাজার ৬শত ৩২ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (১৮ আগস্ট) সকাল ১০ টায় পৌরসভা প্রাঙ্গণে ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান ভিপি শহীদ এ চাল বিরতণের উদ্বোধন করেন।

চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন, ঘাটাইল পৌর সভার প্যানেল মেয়র লিটন সরকার, কাউন্সিলর মাজহারুল ইসলাম, মহিলা কাউন্সিলর মোসা. রাশিদা বেগম প্রমুখ।