মঙ্গলবার, জুলাই ১৮, ২০১৭

ঘাটাইলে সাংবাদিকদের সাথে মৎস্য দপ্তরের মতবিনিময়


ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ 

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার সকালে ঘাটাইলে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর এ মতবিনিময় সভার আয়োজন করে।
“মাছচাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল হালিম। সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস,ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বকুল, সাবেক সভাপতি মোঃ নুরুজ্জামান মিঞা, দিনকাল প্রতিনিধি সাইয়্যিফ মোহাম্মদ হামিদুল্লাহ, খায়রুল ইসলাম প্রমূখ। এ ছাড়া প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন