সোমবার, জুন ০৫, ২০১৭

ঘাটাইলে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী

মো. খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
‘আমি প্রকৃতির, প্রকৃতি আমার প্রাণের স্পন্দনে প্রকৃতির বন্ধনে’ এই শ্লোগাণকে সামনে রেখে সোমাবার সকালে  সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ঘাটাইলে  বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন  উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনে আয়োজনে উপজেলা  নির্বাহী অফিসার (ইউএনও) আবুল কাশেম মুহাম্মদ শাহীনের নেতৃত্ব একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে শহরের প্রধান  প্রধান সড়ক প্রদক্ষিণ  করে। এসময় র‌্যালীতে উপস্থিত ছিলেন, পৌর মেয়র শহিদুজ্জামান খান, জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শামসুল আলম মনি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মতিয়ুর রহমান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নারায়রণ চন্দ্র সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে. এম. শামসুল হক, ভিপি আবু সাইদ রুবেল সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ।  
র‌্যালী শেষে  ছাত্র ছাত্রীদের মাঝে বিনা মূল্যে আকাশমণির চারা বিতরণ করা হয়। 

আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷