ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইলে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছে। আহত হয়েছে তাদের তিন বছরের শিশু পুত্র। গতকাল বুধবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহসড়কে ঘাটাইলের মোগলপাড়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হল গোপালপুর উপজেলার ডাকুরী গ্রামের সুলতান মাহমুদ খান (৩৮) ও তার স্ত্রী রওশনারা বেগম (২৮)। এ ঘটনায় আহত হয় তাদের শিশু পুত্র রাব্বী (৩)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মোটর সাইকেলে সুলতান মাহমুদ তার স্ত্রী ও তিন বছরের পুত্রকে নিয়ে কালিহাতী যাচ্ছিলেন। মোটর সাইকেলটি মোগলপাড়া পৌঁিছলে বিপরীত দিক থেকে আসা একটি বালুর ট্রাক মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে স্বামী-স্ত্রী দুজনেই পাকা সড়কে পড়ে গেলে দ্রুতগ্রামী ট্রাকটি তাদের চাপা দিয়ে চলে যায়। মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই সুলতান মাহমুদ মারা যান। গুরুতর আহত অবস্থায় স্ত্রী রওশনারাকে ঢাকা নেওয়ার পথে মারা যান। মোটরসাইকেল সহ সড়কের পাশে ছিটকে পড়ে আহত হয় তাদের শিশু পুত্র রাব্বি। নিহত সুলতান মাহমুদ খান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয় বোর্ড কালিহাতিতে কর্মরত। আহত শিশু রাব্বিকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷