শুক্রবার, ফেব্রুয়ারি ১৭, ২০১৭

ঘাটাইলে ইয়াবাসহ দুই মাদক পাঁচারকারী আটক


টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাকুটিয়া দেউজানা সড়কের পাশে ইট ভাটার কাছ থেকে দুই মাদক পাচারকারীকে ইয়াবা বিক্রির সময় বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে আটক করেছে পুলিশ। তারা হলো- ফুলহারা গ্রামের আজিজুল হকের ছেলে মেহেদি হাসান (২২), খিলগাতী গ্রামের ফজলুল হকের ছেলে সিরাজুল ইসলাম (২৬)।
পুলিশ জানায়, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সিরাজুল ইসলাম ও আজিজুল হক দির্ঘদিন যাবৎ মাদক বিক্রি ও পাঁচার করে আসছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার দেউজানা সড়কে মাদক বিক্রি করছে এমন গোপন খবর পেয়ে পুলিশ আগে থেকে উৎ পেতে থাকা ওই দুই মাদক পাঁচারকারিকে বিক্রির সময় হাতেনাতে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার  করা হয়।
এ বিষয়ে ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আলী হোসেন টিনিউজকে জানান, তাদেরকে মাদকসহ হাতেনাতে ধরা হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মাদক মামলায় আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷