টাঙ্গাইলের ঘাটাইলে আঃ মান্নান (৫০) নামে এক ব্যবসায়ির লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ঘাটাইল পৌরসভাধীন উত্তরপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।
নিহতের পরিবার জানায়, মান্নান হঠাৎ করে গত দুই দিন ধরে নিখোঁজ হয়। নিকটস্থ আত্মীয় স্বজনের বাড়িতে অনেক খোঁজা-খুজি করে কোথাও তাকে না পেয়ে গত বুধবার তার সন্ধান চেয়ে ঘাটাইল পৌরসভাসহ উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। এলাকাবাসী আজ বৃহস্পতিবার সকালে ঘাটাইল এলাকার ঘাটাইল-ভূঞাপুর সড়কের বানরখালি সেতুর নিচে পানিতে মান্নানের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে লাশটি মান্নানের বলে জানান তার পরিবার।
ঘাটাইল থানার এস আই মোঃ নূরুজ্জামান জানান, লাশের শরীরে কোন আঘাতের চিহৃ নেই। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এদিকে মান্নানের পরিবারের দাবী সে অসাবধানতা বশতঃ পানিতে পড়ে মারা গেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷