সোমবার, জুলাই ১৭, ২০১৭

ঘাটাইলে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
ঘাটাইলে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ঘাটাইল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ঘাটাইল ইউএনও আবুল কাশেম মুহাম্মদ শাহীনের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন, ঘাটাইল থানা অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন পিপিএম, বিআরডিবির চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, অধ্যক্ষ শামসুল আলম মনি,পৌর মেয়র শহিদুজ্জামান খান,সাবেক মেয়র হাসান আলী, সাংবাদিক সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলার অফিসের কর্মকর্তাগণ । সভায় বাল্য বিবাহ রোধে ও আইন শৃঙ্খলা রক্ষার সন্তোষ প্রকাশ করা হয়। তবে কলেজ মোড় এলাকায় সিএনজিও অটো রিক্সা যেখানে সেখানে অবস্থান করায় পথ চারিদের দূর্ভোগ পোহাতে হয়। আর এদের কাছ থেকে পুলিশ ২০ হাজার টাকা করে মাসহারা নিয়ে থাকে বলে আলোচনায় উঠে আসে।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন