ঘাটাইল উপজেলা রিসোর্স সেন্টার (ইউ,আর,সি) ইন্সট্রাক্টর মশিউর রহমানের বিদায় ও নবাগত ইন্সট্রাক্টর মোহাম্মদ মাইনুল হোসেনের বরণ অনুষ্ঠান আজ (১৩ জুলাই) বিকেলে প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র শহীদুজ্জামান খান ভিপি শহীদ। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার সভাপতি মোঃ আখতারুজ্জামান সিদ্দিকীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিদায়ী ইন্সট্রাক্টর মশিউর রহমান, নবাগত ইন্সট্রাক্টর মোহাম্মদ মাইনুল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মন্জুরুল ইসলাম, দুজন সহকারি উপজেলা শিক্ষা অফিসার রুবি খান ও জি,এম,ফুয়াদ মিয়া, সমিতির সাধারণ সম্পাদক সুজাত আলী খান, প্রধান শিক্ষক বাছেদ করিম, আব্দুর রৌফ প্রমুখ।
চাকুরি জনিত বদলী হয়ে ঘাটাইল (ইউ,আর,সি) ইন্সট্রাক্টর মশিউর রহমান পাশের উপজেলা কালিহাতিতে এবং কালিহাতির ইন্সট্রাক্টর মোঃ মাইনুল হোসেন ঘাটাইলে যোগদান করেছেন।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
