মো. খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক ভর্তি রাবার সহ চার রাবার চোরকে আটক করেছে ঘাটাইল থানার পুলিশ। গতকাল বৃহস্প্রতিবার ভোরে উপজেলা সদরের খাদ্য গুদাম এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
পুলিশ জানায়, ময়মনসিংহের পীরগাছা রবার বাগান থেকে (ঢাকা-মেট্রো-ন-১৩-১১০৩) নম্বরের একটি মিনি ট্রাক ভর্তি চোরাই রাবার নিয়ে যাচ্ছিল একদল চোর। এ সময় ময়মনসিংহের মুক্তাগাছার ২ নং এপিবিএন পুলিশের একটি দল তাদের পিছু নেয়। চোরাই রাবার সহ মিনি ট্রাকটি ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের ঘাটাইল উপজেলা সদরের খাদ্য গুদাম এলাকায় পৌছলে ঘাটাইল থানা পুলিশের সহায়তায় চার রাবার চোরকে আটক করে এবং ট্রাক ভর্তি রাবার থানায় নিয়ে যায়। উদ্ধার হওয়া চোরাই রাবারের বাজার মূল্য প্রায় চার লক্ষ টাকা বলে জানায় পুলিশ। আটককৃতরা হল টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরনখোলা গ্রামের দুই সহদোর মিরাজ উদ্দিন(৩৫) ও ইদ্রিশ আলী(৩১) । বরিশালের বানারিপাড়ার সালাম হাওলাদারের ছেলে খায়রুল ইসলাম(৩০) এবং নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিটোয়া গ্রামের আঃ রাজ্জাকের ছেলে মাফিকুল খান(১৮)। আটককৃত সকলকে টাঙ্গাইল জেল হাজতে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে ময়মনসিংহের মুক্তাগাছার ২ নং এপিবিএন পুলিশের এসআই হাবিবুর রহমান বাদী হয়ে ঘাটাইল থানায় মামলা দায়ের করেছেন।

আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷