রবিবার, মে ২৮, ২০১৭

মাদক নির্মূলে ঘাটাইল থানার ওসি’র জিরো টলারেন্স ঘোষনা

মো. খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
মাদক নির্মূলে টাঙ্গাইলের ঘাটাইল থানার নবাগত ওসি মোঃ মহি উদ্দিন পিপিএম জিরো টলারেন্স নীতি অনুসরনের ঘোষনা দিয়েছেন। গত ২০ মে ঘাটাইল থানায় যোগদানের পর জন প্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবন্দ, ব্যাবসায়ী, শিক্ষক, মসজিদের ইমাম, সুশীল সমাজ ও বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যাক্তিদের সাথে আলাদা আলাদা মতবিনিময় সভায় তিনি এ ঘোষনা দেন। গত ২২ মে ঘাটাইল প্রেসক্লাবে তার প্রথম মতবিনিময় সভায় মাদককে উপজেলার প্রধান সম্যসা উল্লেখ করে মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
পরের দিন তিনি উপজেলার ১১টি ইউনিয়নের সকল চেয়ারম্যান ও সদস্যদের সাথে মতবিনিময় করেন উপজেলা পরিষদ মিলনায়তনে। সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম খান সামু, উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন বক্তব্য রাখেন। সভায় ১১টি ইউনিয়নের চেয়ারম্যান সহ সকল সদস্য ,স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত সভায় নবাগত ওসি উপস্থিত সকল চেয়ারম্যান ও সদস্যদের মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান। সভায় উপস্থিত সকলে মাদক, সস্ত্রাস এবং জঙ্গীবাদ বন্ধে  প্রতজ্ঞিা করনে।
এরই ধারাবাহিকতায় গত ২৫ মে ঘাটাইল পৌরসভা মিলনায়তনে পরিচিতি সভা করেন তিনি। পৌর মেয়র শহিদুজ্জামান খানের সভাপতিত্বে সভায় পৌরসভার সকল কাউন্সিলর কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন। উক্ত সভায়ও নবাগত ওসি মাদাকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করে সকলের সহযোগিতা কামনা করে। মাদকসেবী ও মাদক ব্যাবসায়িদের আইনের আওতায় আনলে  তাদের পক্ষ না নেয়ার জন্য তিনি ঘাটাইল বাসীর প্রতি অনুরোধ জানান। সভায় উপস্থিত সকলে মাদকমুক্ত ঘাটাইল পৌরসভা ঘোষনার দৃঢ় প্রত্যায় ব্যাক্ত করেন। 
গতকাল ২৬ মে শুক্রবার ওসি মোঃ মহউিদ্দনি পপিএিম ঘাটাইল বাসষ্ট্যান্ড কেন্দ্রীয় সদর জামে মসজিদে মাদক বিরোধী সভা করেন। জুম্মার নামাজে খুদবার আগে তিনি মুসল্লীদের মাদকমুক্ত ঘাটাইল গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান। জুমার নামাজে উপস্থতি স্থানীয় গন্যমান্য ব্যক্তবর্গ সহ সর্বস্তরের মানুষরে সাথে মাদক, জুয়া ও সস্ত্রাসবেিরাধী এবং জঙ্গীবাদ বন্ধে  প্রতজ্ঞিা করনে । স্থানীয় জনগণ মাদক, সন্ত্রাসী ও জঙ্গীবাদ বন্ধে পুলশিকে র্সবাত্মক সহযোগতিা করার আশাবাদ ব্যক্ত করনে।পড়ে মসজিদে আগত সকল মুসল্লীরা হাত তোলে মাদকবিরোধী অবস্থান নিতে শপথ করেন।



আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷