ঘাটাইল উপজেলার ১১টি ইউনিয়নের সকল চেয়ারম্যান ও সদস্যদের সাথে মতবিনিময় করেন ঘাটাইল থানার নবাগত ওসি’ মো. মহি উদ্দিন পিপিএম। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান সামু, উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন ,উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শহীদুল ইসলাম লেবু, ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহি উদ্দিন (পিপিএম) ,জামুরিয়া ইউপি চেয়ারম্যান শামীম খান, রসুলপুর ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন সেন্টু , ঘাটাইল ইউপি চেয়ারম্যান মো. হায়দার আলী, দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার শাহজাহান , দিগড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ। সভায় ১১টি ইউনিয়নের সকল সদস্য ,স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় ঘাটাইল উপজেলা থেকে সম্পূর্ণরূপে মাদক নির্মূল, আইন শৃংখলার উন্নতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷