মঙ্গলবার, মে ০২, ২০১৭

ঘাটাইলে শামসুর রহমান খান শিক্ষা বৃত্তি প্রদান

ঘাটাইলে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শামসুর রহমান খান শাহজাহান শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। শামসুর রহমান খান শাহজাহান স্মৃতি ফাউন্ডেশন এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে গতকাল ০১ মে উপজেলার সিদ্দিখালি মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক শামসুর রহমান খান শাহজাহানের নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনটি এ বছর তৃতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট ৭৫ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে শিক্ষা বৃত্তি ও ক্রেস্ট প্রদান করা হয়। ফাউন্ডেশনের  সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের সাধারন সম্পাদক লুৎফর আহম্মেদ, আওয়ামীলীগ নেতা এসকান্দার হোসেন, শাহাদৎ শিকদার, আ. মালেক, প্রধান শিক্ষক আমজাদ হোসেন প্রমূখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷